| বঙ্গাব্দ
ad728
ad728

দাগনভূঞায় আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াত‘র সহায়তা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 07-04-2026 ইং
  • 566 বার পঠিত
দাগনভূঞায় আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াত‘র সহায়তা
ছবির ক্যাপশন: দাগনভূঞায় আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াত‘র সহায়তা


দাগনভূঞা প্রতিনিধি ঃ

দাগনভূঞা উপজেলার ৭নং মাতুভূঞা ইউনিয়নের ২নং ওয়ার্ডের রামানন্দপুর (বক্তার জমাদার বাড়ি) হাতোরিয়া বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৪টি পরিবার। পরিবারের মাঝে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জামায়াত ইসলামির দাগনভূঞা উপজেলা শাখার পক্ষে আর্থিক সহয়তা প্রদান করা হয়।   

সহয়তা প্রদাণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেনী জেলা জামায়াত ইসলামির আমির মুফতি আবদুল হান্নান, দাগনভূঞা উপজেলা জামায়াত ইসলামির আমির গাজি সালেহ উদ্দিন, উপজেলা সেক্রেটারী মোঃ কামাল উদ্দিন পাটোয়ারী, ৭ নং মাতুভূঞা ইউনিয়ন জামায়াত ইসলামির আমির মোঃ নুরুল আমিন, ২ নং ওয়ার্ড আমির মোঃ আবুল কাশেম, আফ্রিকা প্রবাসী জামায়াত নেতা মেজবা উদ্দিন সাঈদ খোকন সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ। 

উল্লেখ্য গত শুক্রবার (৩ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্তরা হলেন-বিবি আমেনা বেগম (৫৫),  আলেফা খাতুন (৮৫),  বেলফা খাতুন (৫৫),  এবং রোশনা খাতুন (৫০), । তারা সকলেই একই বাড়ীর বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পরপরই গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ২টি টিনের ঘর ও ২টি সেমিপাকা ঘরসহ মোট ৪টি বসতঘরের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় বিশ লাখ টাকা। 

ফেনী জেলা জামায়াত ইসলামির আমির মুফতি আবদুল হান্নান বলেন, আমরা জামায়াত ইসলামির সামান্য সহয়তা প্রদান করেছি। সামনের দিকে আমাদের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি সমাজের বিত্তবান লোকদেরকে অসহায় পরিবারগুলোর পাশে দাড়ানোর জন্য অনুরোধ করেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group