| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 07-04-2026 ইং
  • 461 বার পঠিত
পরশুরামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা
ছবির ক্যাপশন: পরশুরামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা


পরশুরাম প্রতিনিধি:

ফেনীর পরশুরাম উপজেলা-এর ৩ নং চিথলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব অলকার ঘোষ বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ফেনী জেলা আমির মুফতি আব্দুল হান্নান।

সোমবার (৬ এপ্রিল) সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের নগদ অর্থ প্রদান করেন।

ক্ষতিগ্রস্ত পরিবার দুটি হলো-বিশু চন্দ্র ঘোষ ও রবিচন্দ্র চন্দ্র ঘোষ, পিতা শ্রীধাম চন্দ্র ঘোষ, মাতা মিলন বালা ঘোষ। জানা যায়, গত শুক্রবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোয়াল ঘরে আগুনের সূত্রপাত হয়। এতে গোয়াল ঘরে থাকা চারটি গরু পুড়ে মারা যায়। আগুন থেকে গরু উদ্ধার করতে গিয়ে একজন আহত হন। তবে পরিবারের অন্য সদস্যরা অক্ষত রয়েছেন।

এ ঘটনায় নগদ অর্থসহ প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা সুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা নুর মোহাম্মদ, পরশুরাম উপজেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল হালিম, পৌর আমির মাওলানা মো. মুস্তফা, বাংলাদেশ ছাত্রশিবির ফেনী জেলা সভাপতি মো. আবু হানিফ হেলাল, ইউনিয়ন আমির মাস্টার গিয়াস উদ্দিন, পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এনামুল কাউছারসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি ও বেসরকারি সহায়তা জরুরি।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group