| বঙ্গাব্দ
ad728
ad728

বীর প্রতীক মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন রুহুল আমিন আর নেই

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 07-04-2026 ইং
  • 499 বার পঠিত
বীর প্রতীক মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন রুহুল আমিন আর নেই
ছবির ক্যাপশন: বীর প্রতীক মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন রুহুল আমিন আর নেই


স্টার লাইন ডেস্ক: 

মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) রুহুল আমিন (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের মরহুম আবদুল জব্বারের ছেলে।

গত সোমবার ৬ই এপ্রিল বিকেল ৪টায় সোনাগাজীর নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন হার্টের রোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে, নাতিনানীসহ বহু আত্মীয়স্বজন ও গুণাগ্রাহি রেখে গেছেন।

গত সোমবার রাত ১০ঘটিকার টার সময় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

তাঁকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনারের মাধ্যমে জানাযার নামাজ সম্পন্ন হয়েছে। জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group