স্টাফ রিপোটার:
পুলিশ সুপার উক্য সিং’র পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ফেনীতে যোগদানের পরই এই তদন্তকারী সংস্থাটির গতিশীলতা আসে।
গত ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের কিছুদিন পর পিবিআই ফেনী এর দায়িত্ব প্রাপ্ত এসপি জয়িতা শিল্পী বদলী হন। এরপর পিবিআই ফেনীতে সরাসরি এসপি পদে কাউকে পদায়ন না করে এএসপি পদমর্যাদার অফিসার দিয়ে তদন্তকারী সংস্থাটি পরিচালিত হয়ে আসছিল। এতে সঠিক নেতৃত্ব ও তদারকিতে কাজের গতিশীলতা হারায়।
বিগত ২০ নভেম্বর ২০২৫ সালে ২৮ তম বিসিএস ক্যাডার চৌকস পুলিশ অফিসার উক্য সিং পিবিআই ফেনীর পুলিশ সুপার পদে যোগ দেন। যোগদানের পরপরই সংস্থাটির গতিশীলতা লক্ষ করা যায়। বান্দরবান সদর উপজেলার বাসিন্দা উক্য সিং এর আগে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন। ২০১০ সালে তিনি সহকারী পুলিশ সুপার পদে চাকুরীতে যোগদেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |