শহর প্রতিনিধি:
ফেনী জেলা পরিষদের আঙ্গিনায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন নবাগত প্রশাসক অধ্যাপক এমএ খালেক।
গত বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এ অভিযান শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউনুসসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতা-কর্মীরা।
অভিযানকালে প্রশাসক অধ্যাপক এমএ খালেক বলেন, জেলা পরিষদকে একটি দৃষ্টিনন্দন প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। বর্তমানে পরিষদের আঙ্গিনা ময়লা-আবর্জনায় ভরে রয়েছে, যা অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে পারে এবং মশার প্রাদুর্ভাব বাড়াতে পারে। এ কারণে পরিষদের আশপাশে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে। পাশাপাশি প্রাঙ্গণে ফলজ ও ফুলের বাগান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে নবাগত প্রশাসক অধ্যাপক এমএ খালেককে এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানাতে ও সৌজন্য সাক্ষাৎ করতে দেখা যায়।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |