| বঙ্গাব্দ
ad728
ad728

চমক দেখিয়ে ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 01-04-2026 ইং
  • 683 বার পঠিত
চমক দেখিয়ে ফেনী জেলা পরিষদের   প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক
ছবির ক্যাপশন: চমক দেখিয়ে ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক


স্টাফ রিপোটার:

ফেনী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এমএ খালেক। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফেনীসহ দেশের ১৪টি জেলা পরিষদের প্রশাসকদের নাম ঘোষনা করা হয়েছে। 

জানা যায়, গণ-অভ্যুত্থানের পর থেকে তৎকালীন জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার তপন আত্মগোপনে চলে যাওয়ায় ফেনী জেলা প্রশাসক (ডিসি) অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।  

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪’র ধারা ৩ এবং জেলা পরিষদ আইন ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক (৩) অনুযায়ী চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তারা ভাতা প্রাপ্য হবেন।

অধ্যাপক এম এ খালেক বর্তমানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ফেনীর জয়নাল হাজারী কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্বেও রয়েছেন। এর আগে তিনি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। অধ্যাপক এমএ খালেক ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আব্দুর রউপের ছেলে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group