চৌদ্দগ্রাম প্রতিনিধি:
দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় নিবাচনের পরে তারেক রহমানের বিএনপির আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দীর্ঘদিনের জাতীয় পার্টির (এরশাদ) সাধারণ সম্পাদক খোরশেদ আলম বিএনপিতে যোগ দিয়েছেন।
শনিবার (১৪ মার্চ) বিকেলে মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা উপজেলা ও পৌরসভা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার হাতে ফুল আনুষ্ঠানিক ভাবে দলটিতে যোগ দেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, খোরশেদ আলম দীর্ঘদিন জাতীয় পার্টি (কাজী জাফর) রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে ছাত্র রাজনীতি শুরু করেন। উপজেলা ছাত্র সমাজ ও যুবসংহতির সভাপতি এবং পরবর্তীতে দীর্ঘদিননের জাতীয় পাটির (এরশাদ)কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির প্রতি মানুষের আস্থা দিনদিন বাড়ছে। বিভিন্ন দল থেকে নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিচ্ছেন, যা দলের শক্তিকে আরো সুসংহত করছে।’
খোরশেদ আলম বলেন, ‘আমি আজ থেকে জাতীয় পার্টিতে নেই। আমি বাংলাদেশ জাতিয়তাবাদী শক্তি বিএনপির পরিবারের সঙ্গে আছি, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার নেতৃত্বে আগামী দিয়ে
দলের নির্দেশনা মেনে কাজ করবো।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |