পরশুরাম প্রতিনিধিঃ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পরশুরাম পৌর শাখার উদ্যােগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল ১৪ মার্চ পরশুরাম অডিটোরিয়ামে শিবিরের সাবেক জেলা সভাপতি শাহিদুল আফসার এর সঞ্চালনায় শ্রমিক কল্যান ফেডারেশন পরশুরাম পৌর শাখার সভাপতি এনামুল কাউছারের সভাপতিত্বে এ ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জজকোর্টের পিপি অ্যাডভোকেট এমদাদ হোছাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম পৌর আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা,পরশুরাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান কর্মপরিষদ সদস্য মাওলানা জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জাফর আহমদ।
এছাড়া ইফতার মাহফিলে পরশুরাম পৌর এলাকার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ নেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |