| বঙ্গাব্দ
ad728
ad728

হাজী বজলের রহমান জামে মসজিদের দ্বিতল ভবনের উদ্বোধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 14-03-2026 ইং
  • 557 বার পঠিত
হাজী বজলের রহমান জামে মসজিদের দ্বিতল ভবনের উদ্বোধন
ছবির ক্যাপশন: হাজী বজলের রহমান জামে মসজিদের দ্বিতল ভবনের উদ্বোধন


স্টাফ রিপোর্টার:

ফেনীর সোনাগাজী উপজেলাধীন চরমজলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও এর ঐতিহ্যবাহী হাজ্বী বজলের রহমান (সৌদিয়া) মসজিদের দ্বিতল ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৩ মার্চ) বিকেলে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদটির উদ্বোধন করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের সাধারণ সম্পাদক ড.মোহাম্মদ নিজাম উদ্দিন।

এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সোনাগাজী উপজেলা সদস্য সচিব আবুল মঞ্জুর সবুজ, সাউথ আফ্রিকা বিএনপির সদস্য সাবেক যুবনেতা সচিব ওমর ফারুক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্রগ্রাম এর সদস্য এডভোকেট মমিনুল হক, উপজেলা সমবায় দলের আহবায়ক ছালাহ উদ্দিন আকবর, ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান পাটোয়ারী, সেক্রেটারি শহিদুল্লা কিরণ,বিএনপি নেতা মিজানুর রহমান টিপু,

ইউনিয়ন যুবদল নেতা ইমরান মিয়াজি, মাসুদ,মুরাদ,বাবলু, চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন রিয়াদ, সেক্রেটারী আরিফ মিয়াজী, যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল মামুন সহ সমাজ কমিটির সভাপতি ও সম্পাদক সহ সর্বস্তরের গ্রামবাসী এতে উপস্থিত ছিলেন।

এতে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে মোনাজাত করেন মসজিদের খতিব হযরত মাওলানা মোস্তাফিজুর রহমান।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group