| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরামে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 08-03-2026 ইং
  • 677 বার পঠিত
পরশুরামে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: পরশুরামে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত


পরশুরাম প্রতিনিধিঃ

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার - সংরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার " এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরশুরাম উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৮ মার্চ সকাল ১১ টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চিথলিয়া ইউনিয়ন পরিষদের সচিব আইয়ুব হোসেন এর সঞ্চালনায়  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমার সভাপতিত্বে আলোচনা সভায়

‎বক্তব্য রাখেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশরাফুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল হালিম, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, উপজেলা মহিলা দলের সভাপতি আলেয়া আক্তার নিশু,নারী উদ্যোক্তা জোহরা আক্তার, চুমকি কর্মকার প্রমুখ। আলোচনা সভার সঞ্চালনা করেন চিথলিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব।

‎‎একই সময় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্মের (ওয়েভ) আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group