| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে জামায়াতের পক্ষ থেকে ঈদ উপহার পেলো নিম্মআয়ের মানুষ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 07-03-2026 ইং
  • 263 বার পঠিত
ফেনীতে জামায়াতের পক্ষ থেকে ঈদ উপহার পেলো নিম্মআয়ের মানুষ
ছবির ক্যাপশন: ফেনীতে জামায়াতের পক্ষ থেকে ঈদ উপহার পেলো নিম্মআয়ের মানুষ


শহর প্রতিনিধি :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফেনী শহরে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্মআয়ের ব্যক্তিদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার শহরের চাড়িপুরের চৌধুরী বাড়ী মসজিদ প্রাঙ্গনে প্রধান অতিথি থেকে ঈদ উপহার বিতরন করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা। বিশেষ অতিথি ছিলেন জেলা আমীর মুফতি আবদুল হান্নান। ১১নং ওয়ার্ড আমীর জাকের হোসেন রুবেলের সভাপতিত্বে এসময় শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন চৌধুরী ফরহাদ, ওয়ার্ড সেক্রেটারি মোজ্জামেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অধ্যাপক লিয়াকত আলী ভূঞা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এমন মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়। তিনি সমাজের বিত্তবানদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

মুফতি আবদুল হান্নান বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়াই প্রকৃত ঈদের শিক্ষা। সমাজের দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

জাকের হোসেন রুবেল জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১১নং ওয়ার্ডে অসহায়, নিম্মআয়ের ১৭০ জন নারী-পুরুষকে বোরকা, লুঙ্গি, থ্রিপিস ও মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের পাঞ্জাবি ও পাঞ্জাবির কাপড় বিতরণ করা হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group