| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে প্রাইভেট হাসপাতাল অ্যাসোসিয়েশন'র ইফতার

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 04-03-2026 ইং
  • 317541 বার পঠিত
ফেনীতে প্রাইভেট হাসপাতাল অ্যাসোসিয়েশন'র ইফতার
ছবির ক্যাপশন: ফেনীতে প্রাইভেট হাসপাতাল অ্যাসোসিয়েশন'র ইফতার


স্টাফ রিপোর্টার: 

ফেনীতে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের জজকোর্ট সংলগ্নে কিং অব ফেনী কমিউনিটি সেন্টারে সংগঠনের ফেনী জেলা শাখার আহ্বায়ক আব্দুল মোতালেব হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি  ছিলেন জেলা সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম।

সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আবু জুবায়ের ভূঁইয়া মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, শূরা সদস্য একেএম শামসুদ্দিন, জেলা জামায়াতের  আমীর মুফতি আব্দুল হান্নান, জেলা বিএনপির  যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন,জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউছুপ ও প্রচার সম্পাদক আ. ন. ম. আব্দুর রহিম।

এছাড়া উপস্থিত ছিলেন ফেনী জেলা ড্যাবের সভাপতি ডা. আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক ডা. মোবারক হোসেন দুলাল,  জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত  সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি বেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাঈদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন ফেনী জেলা শাখার সাবেক সভাপতি হারুন অর রশিদ, বর্তমান কমিটির সদস্য সচিব হাফিজুর রহমান এবং ইফতার কমিটির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,  স্বাস্থ্যসেবা সঠিক ভাবে  নিশ্চিত করার জন্য সকল মালিক প্রতিষ্ঠানকে শতভাগ  ব্যবসা চিন্তা নিলে মানুষের সু-সেবা থেকে বঞ্চিত হবে। তাই মানুষের কল্যাণের বিষয় চিন্তা করতে হবে। তাহলে ফেনীবাসীর জন্য মঙ্গল হবে। এছাড়াও স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তারা।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group