| বঙ্গাব্দ
ad728
ad728

ধুলোবালির জনদূর্ভোগ সাহেবেরঘাট এলাকা পরিদর্শন করেছেন এডিসি রেভিনিউ

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 02-03-2026 ইং
  • 158 বার পঠিত
ধুলোবালির জনদূর্ভোগ  সাহেবেরঘাট এলাকা পরিদর্শন করেছেন এডিসি রেভিনিউ
ছবির ক্যাপশন: ধুলোবালির জনদূর্ভোগ সাহেবেরঘাট এলাকা পরিদর্শন করেছেন এডিসি রেভিনিউ


সোনাগাজী প্রতিনিধি : 

সড়কে ধুলোবালির জনদূর্ভোগ সংক্রান্ত ঘটনায় সোনাগাজীর সাহেবেরঘাট এলাকার সড়ক পরিদর্শন করেছেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম ফয়সাল।

সোমবার দুপুরে পরিদর্শন কালে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা, সহকারি কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া, মঙ্গলকান্দি ইউনিয়ন ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের কর্মার্তাগন ও সোনাগাজী মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় সড়কে ধুলোবালির জনভোগান্তি কমাতে বালু ব্যাবসায়ীদের সাথে কথা বলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম ফয়সাল। বালুর স্তুপ গুলোর রাস্তার পাশে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা, বালু পরিবহনের গাড়ীতে তেরপাল ব্যাবহার, রাস্তায় গাড়ী দাঁড় করিয়ে লোড আনলোড না করা, রাস্তায় পানি ছিটানো, রাতের বেলায় বালি পরিবহন ইত্যাদি পরামর্শ দেন তিনি।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group