| বঙ্গাব্দ
ad728
ad728

প্রতিষ্ঠাবার্ষিকীতে ৩ দিনের কর্মসূচি ফেনী জেলা যুবদলের

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 26-10-2026 ইং
  • 37 বার পঠিত
প্রতিষ্ঠাবার্ষিকীতে ৩ দিনের কর্মসূচি   ফেনী জেলা যুবদলের
ছবির ক্যাপশন: প্রতিষ্ঠাবার্ষিকীতে ৩ দিনের কর্মসূচি ফেনী জেলা যুবদলের


স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে ফেনী জেলা যুবদল। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, মৎস্যপোনা অবমুক্তকরণ ও বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান।

রোববার ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দীন খন্দকার, সদস্যসচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন (ভিপি বেলাল) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর বিকেল ৩টায় পাঁচগাছিয়া সড়কের ওয়াবদা কলোনিসংলগ্ন শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২৮ অক্টোবর সকাল ১১টায় মুক্তবাজার থানা পুকুরে মৎস্যপোনা অবমুক্ত করা হবে। একই দিন বিকেল ৩টায় মুক্তবাজারের জুলাই স্মৃতিস্তম্ভের সামনে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিতে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

কর্মসূচিগুলো সফল করতে ফেনী জেলা যুবদলের অধীন সব ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জেলা যুবদলের নেতারা।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group