| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী সদর উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে ১১ লাখ টাকা ঋণ পেলেন নারীরা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 26-10-2026 ইং
  • 37 বার পঠিত
ফেনী সদর উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে  ১১ লাখ টাকা ঋণ পেলেন নারীরা
ছবির ক্যাপশন: ফেনী সদর উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে ১১ লাখ টাকা ঋণ পেলেন নারীরা


নিজস্ব প্রতিনিধি:

ফেনী সদর উপজেলার আলোকদিয়া ও চেওরিয়া গ্রামের সুবিধাবঞ্চিত ১১ জন নারীর মাঝে স্বল্প সুদে ঋন বিতরণ করেছে উপজেলা সমবায় বিভাগ। সোমবার দুপুরের দিকে ফেনীর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সুবিধাভোগীদের হাতে ঋণের চেক তুলে দেন আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট ফেনীর অধ্যক্ষ গাজী মোহাম্মদ সালাহ উদ্দিন। 

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা সমবায় কর্মকর্তা মোঃ জহির আব্বাস। উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পরিষদ এবং সমবায় বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ফেনী সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন ভুঁইয়া বলেন, সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবন যাত্রার মান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ফেনী সদর উপজেলার আলোকদিয়া ও চেওরিয়া গ্রামের ১১ জন নারীকে আবর্তক ঋণ তহবিল হতে এক লাখ টাকা করে মোট ১১ লাখ টাকার ঋণ দেওয়া হয়েছে। ৪% সেবামূল্যে গ্রাহকরা আগামী তিন বছর এ ঋন পরিষদের সময় পাবেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group