| বঙ্গাব্দ
ad728
ad728

ফতেহপুর ফ্লাইওভার ঘিরে অপরাধের আতঙ্ক নিরাপত্তার দাবিতে স্থানীয়দের মানববন্ধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 14-08-2026 ইং
  • 6 বার পঠিত
ফতেহপুর ফ্লাইওভার ঘিরে অপরাধের আতঙ্ক   নিরাপত্তার দাবিতে স্থানীয়দের মানববন্ধন
ছবির ক্যাপশন: ফতেহপুর ফ্লাইওভার ঘিরে অপরাধের আতঙ্ক নিরাপত্তার দাবিতে স্থানীয়দের মানববন্ধন


স্টাফ রিপোর্টার: 

ফেনীর ফতেহপুর রেললাইন-ফ্লাইওভার এলাকায় চুরি, ছিনতাই, মাদক সেবন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ফ্লাইওভারের নিচে পুলিশ বঙ্ স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

গতকাল শুক্রবার সকাল ১০টায় ফতেহপুর রেললাইন-ফ্লাইওভার এলাকায় ফতেহপুর, জাহানপুর, রাস্তারখিল, রামপুরসহ আশপাশের এলাকার বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্লাইওভার ও রেললাইনসংলগ্ন এলাকায় সন্ধ্যার পর চুরি, ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের নিরাপদ চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় এলাকাটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়দের দাবি, সন্ধ্যার পর এ পথে রিকশাচালকরাও চলাচল করতে ভয় পান। বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেলে করে মাদকসেবীরা এসে ফ্লাইওভারের নিচে প্রতিনিয়ত  মাদকসেবন ও আড্ডায় পরিনত হয়।এদের প্রতিরোধ করতে   প্রশাসনের নিয়মিত তদারকি থাকতো,  তাহলে অপরাধীরা এসব কর্মকাণ্ড করার সুযোগ পেতো না  বলে  অভিযোগ স্থানীয়দের।

সম্প্রতি প্রকাশ্য দিবালোকে এক কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক আরও বেড়েছে বলেও জানান বাসিন্দারা।

মানববন্ধনে নাম প্রকাশ না করে এক স্থানীয় বাসিন্দা বলেন, যে ফ্লাইওভার আমাদের জন্য আশীর্বাদ হওয়ার কথা ছিল, আজ সেটিই অভিশাপে পরিণত হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ সময় বক্তারা ফতেহপুর রেললাইন-ফ্লাইওভারের নিচে পুলিশ বঙ্ স্থাপন, প্রয়োজনে সেখানে সার্বক্ষণিক পুলিশি দায়িত্ব নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, মাদক ও সন্ত্রাস নির্মূল এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানান।

স্থানীয়রা জানান, দ্রুত দাবিগুলো বাস্তবায়ন করা না হলে তারা রেললাইন ও ফ্লাইওভার অবরোধসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, ফতেহপুর রেলওয়ে ওভারপাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ। ২০১৮ সালের ১৪ আগস্ট এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। তবে ফ্লাইওভারের আশপাশে পর্যাপ্ত আলোকসজ্জা না থাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। এ পরিস্থিতিতে প্রশাসনের নজর কাড়তেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group