স্টাফ রিপোর্টার:
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মহিপাল ট্রাজেডি দিবসে ফেনী শহর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আসর মহিপাল জিরো পয়েন্টে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
ছাত্রশিবির ফেনী শহর শাখার সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবু তাহের সুমন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম এবং সদর উপজেলা আমীর মাওলানা নাদেরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর সেক্রেটারি এনামুল হক।
এ সময় আরও বক্তব্য দেন, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আবু হানিফ হেলাল এবং বর্তমান জেলা সভাপতি ইমাম হোসেন আরমান।
সমাবেশে বক্তারা মহিপাল ট্রাজেডিতে নিহতদের স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের দাবি জানান। জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান বলেন, মহিপালে হামলায় নিহত ছাত্র-জনতার হত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। পাশাপাশি শহীদদের প্রত্যাশিত জুলাই সনদ বাস্তবায়ন এবং গত কয়েকদিন ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, মহিপালের শহীদরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য জীবন দেননি। তিনি শহীদদের আত্মত্যাগের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান এবং তাদের রক্তের সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন। সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |