| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীর ছাগলনাইয়ায় সোয়া ২ লাখ ঘন ফুট বালু লোপাট

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 28-07-2026 ইং
  • 10 বার পঠিত
ফেনীর ছাগলনাইয়ায় সোয়া ২ লাখ ঘন ফুট বালু লোপাট
ছবির ক্যাপশন: ফেনীর ছাগলনাইয়ায় সোয়া ২ লাখ ঘন ফুট বালু লোপাট


ছাগলনাইয়া প্রতিনিধি: 

ফেনীর ছাগলনাইয়ায় ফেনী নদীর তীরে জব্দ করা সোয়া ২ লাখ ঘনফুটের বেশি বালু রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে। আদালতের নির্দেশে এ তথ্য উঠে এসেছে। লোপাট হওয়া বালুর আনুমানিক বাজারমূল্য ৬৭ লাখ ১৪ হাজার ৯০০ টাকা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

বালু চুরির ঘটনায় এসআই পংকজ দাসের দায়ের করা মামলা সূত্রে জানা যায়, আদালতের নির্দেশে ফেনী নদীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর এলাকায় সরকারি জব্দ করা বালুর সঠিক পরিমাণ নির্ধারণে উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়। গত ১৮ ফেব্রুয়ারি উপজেলা প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৭০টি বালুর স্তূপ পরিমাপ করেন। পরে তিনি ৩৮ লাখ ৯৮ হাজার ৬৯৭ ঘনফুট বালু পাওয়া গেছে উল্লেখ করে প্রতিবেদন দাখিল করেন। ফেনী নদীর পাড়ের সোনাপুর এলাকায় লুট হয়ে যাওয়া জব্দকৃত বালুর স্তূপ।

কিন্তু ওই প্রতিবেদনের পর আদালতের নির্দেশে পুনরায় সরেজমিনে পরিমাপ করা হলে আগের প্রতিবেদনের সঙ্গে বাস্তব অবস্থার বড় ধরনের গরমিল ধরা পড়ে। পুনরায় পরিমাপে দেখা যায়, ১৭০টি বালুর স্তূপ থেকে মোট ২ লাখ ২৩ হাজার ৮৩০ ঘনফুট বালু কম রয়েছে। প্রতি ঘনফুট বালুর দাম ৩০ টাকা হিসেবে লোপাট হওয়া বালুর আর্থিক দাম দাঁড়ায় ৬৭ লাখ ১৪ হাজার ৯০০ টাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি জব্দ করা বালুর নিয়ন্ত্রণ ও বিক্রির অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে কয়েক মাস ধরে বিএনপির কয়েকটি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে একাধিক দফায় সংঘর্ষ, হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে উপজেলা বিএনপির এক নেতাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সর্বশেষ ঘোপাল ইউনিয়ন বিএনপির নেতা আলমগীর সিদ্দিকী ও তার সমর্থকদের বিরুদ্ধে উপজেলা বিএনপির নেতা রিয়াজ উদ্দিন মজুমদার (টিপু) ওপর হামলার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, শুধু ট্রাকচালকদের গ্রেপ্তার করলেই প্রকৃত অপরাধীরা ধরা পড়বে না। পুরো ঘটনায় জড়িত মূলহোতা, অর্থের লেনদেন এবং সরকারি সম্পদ লোপাটের নেপথ্যের ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি হামলা ও গুলিবর্ষণের ঘটনাগুলোরও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক বলেন, সরকারি বালু চুরির ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি এখন পুলিশের তদন্তাধীন। তদন্ত চলমান থাকায় এ মুহূর্তে এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group