স্টাফ রিপোর্টার:
‘গাছ লাগিয়ে সবুজ গড়ি, ফল ফসলে স্বদেশ ভরি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ফেনী শহর শাখার হাসনাহেনা আসরের উদ্যোগে মঙ্গলবার ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুলের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আলম এবং সহকারী শিক্ষক (আইসিটি) আমিনা আক্তার ফারজানা।
হাসনাহেনা আসরের পরিচালক জোনায়েদ হোসেনের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফুলকুঁড়ি আসর ফেনী শহর শাখার সহকারী পরিচালক খালেদ সাইফুল্লা মাসুম এবং কৃষি ও শিল্প সম্পাদক শাহজাদা আহমদ হোসেন ইয়াস।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দেশকে সবুজে সমৃদ্ধ করতে বেশি বেশি গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।
কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী ও কুঁড়িদের মধ্যে ৮ প্রজাতির মোট ১০২টি গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, শিশু-কিশোরদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |