| বঙ্গাব্দ
ad728
ad728

দ্রুত সময়ে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার - আবদুল আউয়াল মিন্টু

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 26-07-2026 ইং
  • 10 বার পঠিত
দ্রুত সময়ে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার  - আবদুল আউয়াল মিন্টু
ছবির ক্যাপশন: দ্রুত সময়ে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার - আবদুল আউয়াল মিন্টু


সোনাগাজী প্রতিনিধি:

দ্রুত সময়ের মধ্যে সারাদেশে এক কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার, সোনাগাজীতে উন্নয়ন প্রকল্প উদ্বোধন কালে রোববার বিকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এই কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, কর্মসংস্থান এটাতো সামগ্রীক বাংলাদেশের ব্যাপার। কর্মসংস্থান করতে হলে ব্যবসা বানিজ্যের প্রসার লাগবে, বিনিয়োগ লাগবে।

এজন্য অলরেডি আমাদের মেনুপোস্টে আছে যে আমরা দ্রুত সময়ের মধ্যে সারাদেশে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবো। কর্মসংস্থান আমাদের অগ্রাধিকার কারন ছেলে মেয়েরা যখন লেখাপড়া শেষ করবে কর্ম ছাড়া ওরা কি করব? এটা আমাদের সরকারের একটি অগ্রাধিকার কর্মসংস্থান সৃস্টি করা। সে জন্য কয়েকদিন আগে সংসদে এটা আইন করেছে। বেজা ও অন্যান্য সবগুলোকে একত্রিত করে এটার নাম হলো বাংলাদেশ ইনভেস্টমেন্ট এক্ট এজন্যই শুধু যেন বিনিয়োগ বৃদ্ধি পায়, কর্মসংস্থান বৃদ্ধি পায়। 

এর আগে রোববার সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ফেনীর সোনাগাজী উপজেলায় তিনটি সড়ক, একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও উপজেলা পরিষদ চত্ত্বরে স্থানীয় সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন করেন।

বিকেলে জেলা কৃষক দল আয়োজিত বৃক্ষ রোপন কর্মসূচী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

এসময় উপিস্থিত ছিলেন, ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সোনাগাজী উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর,সদস্য সচিব নিজান উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক খুরশীদ আলম ভূঁইয়া, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন, পৌর সদস্য সচিব রাসেল হামিদি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group