| বঙ্গাব্দ
ad728
ad728

সার ও বীজ পেল ফেনী সদর’র ১২শ কৃষক

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 26-07-2026 ইং
  • 11 বার পঠিত
সার ও বীজ পেল ফেনী সদর’র ১২শ কৃষক
ছবির ক্যাপশন: সার ও বীজ পেল ফেনী সদর’র ১২শ কৃষক


সদর প্রতিনিধি: 

ফেনীতে বিনামূল্যে ১২ কৃষকের মাঝে সবজি বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। রবিবার সকালে ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে নির্বাচিত কৃষকদের হাতে এসব প্রণোদনা তুলে দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন।  

ফেনী সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. মাসুদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন।

ফেনী সদর উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী মনসুর আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা কৃষক দলের সভাপতি মো. জসিম উদ্দিন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তপন কর, সদর উপজেলা কৃষক দলের আহবায়ক হাফিজুর রহমান।

অনুষ্ঠান শেষে ফেনী সদর উপজেলার একজন কৃষকের হাতে সরকারি ভর্তুকি মূল্যে একটি রাইস প্লান্টার তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।  

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা বলেন, প্রাণাধনা কর্মসূচীর আওতায় ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১৮ লাখ ৮৪ হাজার ৯শ টাকা ব্যয়ে ১২শ কৃষককে বিনামূল্যে বীজ, রসায়নিক সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। প্রতিজন কৃষককে ১বিঘায় চাষাবাদের জন্য ৩০ গ্রাম সবজির বীজ, ৩০ কেজি সার দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group