| বঙ্গাব্দ
ad728
ad728

দাগনভূঞা এফটিসি মার্কেটের ব্যবসায়ীদের মানববন্ধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 25-07-2026 ইং
  • 11 বার পঠিত
দাগনভূঞা এফটিসি মার্কেটের ব্যবসায়ীদের মানববন্ধন
ছবির ক্যাপশন: দাগনভূঞা এফটিসি মার্কেটের ব্যবসায়ীদের মানববন্ধন


দাগনভূঞা প্রতিনিধি:

এফটিসি মার্কেটে শুক্রবার জুমআর নামাজের সময় সংঘটিত দিনে-দুপুরে দুঃসাহসিক চুরির সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মানববন্ধন শনিবার বিকালে মার্কেটের সামনে নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এফটিসি মার্অকেট ব্যাবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়। 

উক্ত মার্কেটের সভাপতি নিজাম উদ্দিন হায়দার এর সভাপতিত্তে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সাইফুর রহমান স্বপন, দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, উপজেলা জামায়াতের সেক্রেটারী কামাল উদ্দিন পাটোয়ারী, দাগনভূঞা বিআরডিবির চেয়ারম্যান নজির আহম্মদ, সাবেক প্যানল মেয়র কামাল হোসেন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, ঠিকাদার সমিতির মিল্টন সহ প্রমুখ। 

বক্তারা বলেন, দাগনভূঞা বাজারে ইদানীং চুরি বেড়ে যাওয়ার প্রশাসনকে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আহবান জানান। ব্যবসায়ী নেতারা আরো বলেন প্রশাসন এই চুরি বন্ধের ব্যবস্থা না করলে আরো বৃহৎ আন্দোলনের ডাক দিবে। প্রয়োজনে ব্যবসা বন্ধ করে রাস্তা নেমে আসবেন।

উল্লেখ্য গত শুক্রবার দাগনভূঞা এফটিসি মার্কেটের নীচ তলায় মোবাইল পয়েন্ট দোকান থেকে জুমার নামাজের সময় সাটার খুলে নগদ টাকা, মোবাইলসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল চুরি হয়। তারই প্রতিবাদে শনিবার বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group