| বঙ্গাব্দ
ad728
ad728

আপোষের নির্বাচনের কারণে দেশে কোন মৌলিক পরিবর্তন হয়নি - ফেনীতে গাজী আতাউর রহমান, মহাসচিব, ইসলামী আন্দোলন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 24-07-2026 ইং
  • 16 বার পঠিত
আপোষের নির্বাচনের কারণে দেশে কোন মৌলিক পরিবর্তন হয়নি  - ফেনীতে গাজী আতাউর রহমান, মহাসচিব, ইসলামী আন্দোলন
ছবির ক্যাপশন: আপোষের নির্বাচনের কারণে দেশে কোন মৌলিক পরিবর্তন হয়নি - ফেনীতে গাজী আতাউর রহমান, মহাসচিব, ইসলামী আন্দোলন


নিজস্ব প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আমরা অনেক সংস্কারের কথা শুনেছি। ন্যায় বিচারের কথা শুনেছি। অন্তর্বর্তীকালীন সরকার এসব নিয়ে নাড়াছাড়া করলো। কিন্তু তারা নতুন কোন শক্তিকে ক্ষমতায় আসার সুযোগ দিলো না। তারা সেই পুরাতন শক্তির সাথে আপোষ করে একটা আপোষের সরকার ক্ষমতায় নিয়ে আসলো। একপক্ষকে সরকার ও অপর পক্ষকে বিরোধী দল বানালো। যে কারণে দেশে মৌলিক কোন পরিবর্তন হয়নি। যার কারণে ১৯৭১ সালের পর থেকে রাস্ট্র যেভাবে চলছে, এখনও সেইভাবে চলছে। দুর্নীতি, দুঃশাসন, লুটতরাজ ও চাঁদাবাজি এখনো আগের মতো চলছে। সব জায়গায় আগে যা হয়েছিল এখনো তা হচ্ছে। 

তিনি গত বৃহস্পতিবার বিকালে ফেনীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত ইসলামী আন্দোলনের ফেনী জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

এসময় তিনি আরও বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে আমরা রাজপথের নেতৃত্ব দিয়েছি। কোন রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতা গণঅভ্যুত্থান আন্দোলনে রাজপথে ছিল না। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা রাজপথে ছিল। আমরা জনগণের কাতারে ছিলাম। যে আকাঙ্ক্ষা নিয়ে ২৪ এর গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। 

সম্প্রতি জামায়াতের এমপি গাজী নজরুল ইসলাম কান্ডের সমালোচনা করে তিনি বলেন, এখন শুনছি পার্লামেন্ট মেম্বারেরাও নাকি আকাম-কুকাম করে। যারা মানুষের জন্য মডেল হবে, আদর্শ হবে, আইন প্রণয়ন করবে, তারাই আজকে আইন লঙ্ঘন করে এবং মানুষ এগুলো নিয়ে হাসি ঠাট্টা করে। এটি আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়।এরাও আজকে নীতির কথা প্রচার করে, ধর্মের কথা প্রচার করে। আল্লাহ তাদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করেছেন। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একরামুল হক ভুঁইয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক, কুমিল্লা বিভাগীয় সংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল করীম আকরাম। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর সভাপতি মাওলানা ইউসুফ কাসেমী, সাবেক সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করীম, জেলা কমিটির উপদেষ্টা মাওলানা আজিজজ উল্লাহ বসিকপুরী ও মাওলানা মীর আহমেদ, কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ আবদুল্লাহ মো. হারুন, বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা ছদর মাওলানা কাজী গোলাম কিবরিয়া, ফেনী-৩ আসনের সাবেক এমপি প্রার্থী সাইফ উদ্দিন সিফাত, জেলা দাওয়া ও প্রচার সম্পাদক আলাউদ্দিন সাবেরী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক, সদর উপজেলা সভাপতি মুফতি তৈয়ব সুলতানী, কুয়েত কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার সিরাজী, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা জাহিদ হাসান চৌধুরী, জাতীয় শিক্ষক ফোরাম ফেনীর আহবায়ক মুফতি আবদুল কাইয়ুম সোহাইল।



ফেনীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ'র নতুন কমিটি

সভাপতি নুরুল করিম, সেক্রেটারি একরামুল হক ভূঞা

শহর প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাওলানা নূরুল করিম সভাপতি ও মাওলানা একরামুল হক ভূঞা সেক্রেটারি র্র্নিবাচিত হয়েছেন।

গত বৃহস্পতিবার দুপুরে ফেনী শহরের এম্বিয়েন্স রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে আয়োজিত জেলা উত্তরের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে তিনি পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন নেতৃত্বের নাম প্রকাশ করেন। তিনি নবগঠিত কমিটিকে সততা ও নিষ্ঠার সঙ্গে সংগঠন পরিচালনাসহ জনকল্যাণে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আত্মশুদ্ধি ও রাজনীতির সমন্বিত প্রয়াস নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। মানুষের অন্তর শুদ্ধ না হলে সমাজে কাঙ্ক্ষিত শান্তি আসবে না। এ সময় তিনি জনরায়কে অবজ্ঞা না করে বর্তমান সরকারকে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল করীম আকরাম, কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রিন্সিপাল মাওলানা নুরুল করীম, কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি শায়খ মাওলানা আব্দুল্লাহ আল হারুন এবং প্রচার সম্পাদক শায়খ গোলাম সরোয়ার সিরাজী।

এছাড়াও সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের ইসলামী আন্দোলন, ওলামা মাশায়েখ পরিষদ, যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

সম্মেলন শেষে উপস্থিত নেতাকর্মীরা নতুন কমিটিকে স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group