| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরামে নতুন আঙ্গিকে স্টার লাইন সুইটসের শুভ সূচনা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 20-07-2026 ইং
  • 19 বার পঠিত
পরশুরামে নতুন আঙ্গিকে স্টার লাইন সুইটসের শুভ সূচনা
ছবির ক্যাপশন: পরশুরামে নতুন আঙ্গিকে স্টার লাইন সুইটসের শুভ সূচনা মানসম্মত খাবার পরিবেশনের অঙ্গীকার


পরশুরাম প্রতিনিধি: 

‎পরশুরামে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করল জনপ্রিয় প্রতিষ্ঠান ‘স্টার লাইন সুইটস’। গতকাল রবিবার বিকেলে পরশুরাম বাজারস্থ সিএনজি স্টেশনের পশ্চিমে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে জমকালো আয়োজনে এর শুভ উদ্বোধন করা হয়।

‎শোরুমটির স্বত্বাধিকারী আরিফুর রহমান নিবিরের তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সুবেদার মিজানুর রহমান মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজিজুর রহমান বতি।

‎উদ্বোধনী অনুষ্ঠানে স্টার লাইন গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম তালুকদার, সিনিয়র ম্যানেজার আবদুল মতিন, উন্নয়ন ব্যবস্থাপক হুমায়ন রশিদ এবং কো-অর্ডিনেটর আনিসুল হক শামীম ও মমিনুল ইসলাম, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এম এ হাসান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন, স্টার লাইন পত্রিকার পরশুরাম প্রতিনিধি মো. জয়নুল আবদীনসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

‎উদ্বোধন শেষে স্টার লাইন সুইটসের স্বত্বাধিকারী আরিফুর রহমান নিবির উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে বলেন, "অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা নতুনভাবে যাত্রা শুরু করেছি। আমরা গ্রাহকদের শতভাগ মানসম্মত ও সতেজ পণ্য সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ বা বাসি খাবার আমাদের শোরুমে বিক্রি করা হবে না। আমাদের প্রধান লক্ষ্য হলো প্রতিটি পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং গ্রাহক সেবার মান সর্বোচ্চ পর্যায়ে বজায় রাখা।"

‎উদ্বোধনী আয়োজনে উপস্থিত এলাকাবাসী ও বিশিষ্টজনরা প্রতিষ্ঠানের এই ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ব্যবসার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group