| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 15-07-2026 ইং
  • 13 বার পঠিত
ফেনীতে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ছবির ক্যাপশন: ফেনীতে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


স্টাফ রিপোর্টার:

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়ালি সম্প্রচার করা হয়েছে। এ উপলক্ষে ফেনী জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে গতকাল বুধবার সদর উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে বড় পর্দায় অনুষ্ঠানটি উপভোগের ব্যবস্থা করা হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এএসএম সোহরাব আল হোসাইন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফি উল্লাহ।

সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নুর মোহাম্মদ রেদোয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মহি উদ্দিন খোন্দকার, কালিদহ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক লিটন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সী, কালিদহ ইউনিয়ন জামায়াতের আমির আবু তৈয়ব, জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক এম ফখরু উদ্দীন ভূঁইয়া, ছাত্রদল নেতা আবদুল্লাহ আল কাইয়ুমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group