| বঙ্গাব্দ
ad728
ad728

পানি নিষ্কাষনে ধীরগতি সোনাগাজীর ডাঙ্গী খাল এখন ময়লা আবর্জনার ভাগাড়!

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 14-07-2026 ইং
  • 10 বার পঠিত
পানি নিষ্কাষনে ধীরগতি  সোনাগাজীর ডাঙ্গী খাল এখন ময়লা আবর্জনার ভাগাড়!
ছবির ক্যাপশন: পানি নিষ্কাষনে ধীরগতি সোনাগাজীর ডাঙ্গী খাল এখন ময়লা আবর্জনার ভাগাড়!


সোনাগাজী প্রতিনিধি:

সোনাগাজী পৌরসভাসহ কয়েকটি ইউনিয়নের পানি নিষ্কাসনের একমাত্র মাধ্যম হলো প্রবাহমান ডাঙ্গী খাল। পৌরসভা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের অসচেতনতার কারনে গুরুত্বপূর্ণ এই খালটি এখন ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায় সোনাগাজী পৌরসভার তাকিয়া রোডের দক্ষিন মাথায় ঝেলেবাড়ী ব্রিজ সংলগ্ন স্থানে এবং সরকারি কলেজের দক্ষিন পাশে খালের মাঝে ময়লা আবর্জনা স্তুপ হয়ে আছে, এসব আবর্জনা পঁচে গলে যেমন পরিবেশ দূষন করছে তেমনি পানি নিষ্কাশনেও ব্যাঘাত ঘটছে। 

ঝেলে বাড়ী ব্রিজ থেকে ১ কিলোমিটার দক্ষিনে হোনার বাপের দোকান সংলগ্ন স্থানসহ কয়েকটি স্থানে গিয়ে দেখা যায় খালের মধ্যে বিভিন্ন ঘাস লতা ও আগাছা বিস্তার করে পানি ঢেকে রেখেছে, এসব ঘাসলতা ও আগাছা পানির সাধারণ প্রবাহ ব্যাঘাত করছে। 

এসব প্রতিবন্ধকতার কারনে বৃষ্টির পানি নিষ্কাষনে সময় বেশি লাগে এবং ফসলের ক্ষেত ও বাড়ীঘরে পানি প্রবেশ করে। 

চরগনেশ গ্রামের বাসিন্দা নুরুল করিম জানান, সোনাগাজী সরকারি কলেজের দক্ষিন পাশে ৭ নং ওয়ার্ডের বাসিন্দাদের বাসা-বাড়ির ময়লা গাড়িতে না উঠিয়ে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা বেলচা দিয়ে ময়লা গুলোকে ডাঙ্গী খালে পেলে দেন, আবার অনেক সময় বাসিন্দারাও পৌরসভার গাড়ীর জন্য অফেক্ষা না করে বাসা বাড়ীর ময়লা এনে খালে পেলে থাকেন, এতে করে দিনেদিনে পলিথিন ও বিভিন্ন প্রকারের ময়লা- আবর্জনার স্তুপ ঝমে খালের তলদেশ ভরাট হয় এবং খালের স্বাভাবিক পানি প্রবাহ বিঘ্নিত হয়।

সোসাগাজী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, এলাকার বাসিন্দাদের সচেতন হতে হবে। বাসা বাড়ীর ময়লা খালে পেললে একদিকে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে অন্য দিকে পানি প্রবাহে বিঘ্ন ঘেেট। পৌরসভার ময়লা নির্দিষ্ট স্থানে নিয়েই পেলে থাকেন কর্মিরা, তাই বাসা বাড়ীর ময়লা নির্দিষ্ট ডাস্টবিনে জমিয়ে রেখে পৌরসভার পরিচ্ছন্ন কর্মিদের মাধ্যমে অপসারণ করতে অনুরোধ করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group