| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে এবি পার্টির মতবিনিময় সভা পুরাতন রাজনীতির মাধ্যমে বড় দলগুলো তরুণদের থেকে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে -ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 13-07-2026 ইং
  • 9 বার পঠিত
ফেনীতে এবি পার্টির মতবিনিময় সভা  পুরাতন রাজনীতির মাধ্যমে বড় দলগুলো তরুণদের থেকে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে   -ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ
ছবির ক্যাপশন: ফেনীতে এবি পার্টির মতবিনিময় সভা পুরাতন রাজনীতির মাধ্যমে বড় দলগুলো তরুণদের থেকে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে -ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ


নিজস্ব প্রতিনিধি:

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জেলা কার্যালয়ে ফেনী জেলা ও উপজেলার নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

গতকাল সোমবার মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ। 

এ সময় তিনি জেলা ও উপজেলার নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, বিগত ফ্যাসিবাদী সময়ে বাংলাদেশ রাষ্ট্র মেরামতের জন্য এবি পার্টির যে বয়ানে নতুন রাজনীতির সূচনা করেছিল তারই প্রতিফলন জুলাই গণঅভ্যুত্থান। এজন্য জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতির সাথে পুরাতন আমলের রাজনীতির কোন সম্পর্ক নেই। 

এবি পার্টির রাজনৈতিক প্রাসঙ্গিকতা তুলে ধরে বলেন, সংসদের বাইরেও বিরোধী দলের বলিষ্ঠ ভূমিকায় এবি পার্টি আছে এবং থাকবে। রাষ্ট্র ও জনগণের স্বার্থে সরকার যেন তার দায়িত্বের জবাবদিহিতা সুনিশ্চিত করে যে জন্য তিনি তার দলের নেতৃবৃন্দ ও ফেনীবাসীকে রাজনৈতিকভাবে তৎপর থাকার অনুরোধ করেন। 

এ সময় প্রধান অতিথি বন্যা দূর্গত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ফেনী এবি পার্টির পক্ষ থেকে ফেনী স্বেচ্ছাসেবী পরিবার কাছে লাইভ জ্যাকেট, নেটওয়ার্কিং সামগ্রী প্রদান করেন। 

এবি পার্টি জেলা আহবায়ক মাষ্টার আহছান উল্যাহ সভাপতিত্বে সদস্য সচিব অধ্যাপক ফজলুল হকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুগ্ম সদস্য সচিব মামুন আনসারী, নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানী, সাংগঠনিক সম্পাদক মির ইকবাল, দপ্তর সম্পাদক নাজরানা হাফিজ অম্লান, সহ দপ্তর সম্পাদক কাজী জাহাঙ্গীর লিটন, সদস্য, রোটারিয়ান নজরুল ইসলাম সবুজ, আহমেদ আলী নয়ন, সাইদুল হক মিলন, কাজী শরিফ উদ্দিন দীপ্ত, হাজী নিজাম উদ্দিন, নুরুল ইসলাম খান, জোহরা আক্তার ডলি, সদর আহবায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবু সাইদ খান, ফেনী পৌর আহবায়ক আবুল কালাম আজাদ সেলিম, সদস্য সচিব রিজওয়ানুল খায়ের, এবি যুব পার্টি আহবায়ক শফিউল্যাহ পারভেজ, সদস্য সচিব ইব্রাহিম সোহাগ ছাত্র পক্ষ ফেনী জেলা যুগ্ম আহবায়ক তামিম, সদস্য সচিব বেলাল হোসাইন রাফসানসহ দলের বিভিন্ন ইউনিটের ২ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group