| বঙ্গাব্দ
ad728
ad728

এনসিপির দক্ষিনাঞ্চলীয় জুলাই পদযাত্রার উদ্বোধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 10-07-2026 ইং
  • 8 বার পঠিত
এনসিপির দক্ষিনাঞ্চলীয় জুলাই পদযাত্রার উদ্বোধন
ছবির ক্যাপশন: এনসিপির দক্ষিনাঞ্চলীয় জুলাই পদযাত্রার উদ্বোধন


সোনাগাজী প্রতিনিধি: 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আয়োজনে  দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রার উদ্বোধন গত বৃহস্পতিবার বিকালে ফেনীর সোনাগাজী পৌরসভা মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পদযাত্রার উদ্বোধন করেন দলের দক্ষিনাঞ্চলীয় মূখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এমপি। পথযাত্রা পৌর-শহরের পশ্চিম বাজার থেকে শুরু হয়ে পৌরসভা মাঠে গিয়ে পথ সভায় মিলিত হয়। 

সোনাগাজী উপজেলা এনসিপির আহবায়ক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোশারফ হোসেনের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথি ছিলেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব আকরাম হোসেন সিয়াম, যুগ্ন আহবায়ক নিজাম উদ্দিন, যুগ্ন আহবায়ক আলী আহসান মো জুনায়েদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম সুজা উদ্দিন, কেন্দ্রীয় যুব শক্তির সভাপতি এড তরিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা এনসিপির আহবায়ক জাহেদুল ইসলাম সৈকত, সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক, জেলা নেতা আবদুল্রাহ আল জুবায়ের।

প্রধান অতিথি হাসনাত আবদুল্লাহ এমপি তার বক্তব্যে বলেন, মাদক যুব সমাজ কে ধ্বংশ করছে, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বসে ঈদের পরে মাদক বিরোধী অভিযানের ঘোষনা দিলেও কোন ঈদের পরে তা আর জনগন কে জানতে দিলেননা। এসময় হাসনাত আবদুল্লাহ আরো বলেন মাদকের অন্যতম রিট স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা অথচ তিনি মাদকের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিচ্ছেননা। 

হাসনাত আবদুল্লাহ আরো বলেন, ফেনীর কেউ কেউ আমাদের কে ত্রানের জন্য উত্তোলন করা টাকার বিষয়ে প্রশ্ন করেন, আমি স্পষ্ট ভাষায় বলতে বলতে চাই ত্রানের জন্য উত্তোলন করা প্রত্যেকটা টাকার সুস্পষ্ট হিসাব আছে। বিতরনের ক্ষেত্রে জনবলের অভাবে আমরা ত্রানের টাকা সরকারের ত্রান ও দূর্যোগ মন্ত্রনায়ের ফান্ডে জমা দিয়েছি এবং মন্ত্রনায়লের মাধ্যমেই বণ্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁচে দিয়েছি। কিছু মানুষ এই বিষয়ে গুজব ছড়িয়ে আমাদের দূর্নাম করতে চায়, যার কোন ভিত্তি নাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group