| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে ৩ দিনব্যাপী নজরুল বর্ষের অনুষ্ঠান শুরু

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 05-07-2026 ইং
  • 7 বার পঠিত
ফেনীতে ৩ দিনব্যাপী নজরুল বর্ষের অনুষ্ঠান শুরু
ছবির ক্যাপশন: ফেনীতে ৩ দিনব্যাপী নজরুল বর্ষের অনুষ্ঠান শুরু


‎শহর প্রতিনিধি:

‎ফেনীতে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে।

‎গতকাল রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

‎জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা হক। 

‎এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সাইদুর রহমান।

‎মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের প্রভাষক মো: মাহবুবুল আলম।

‎বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, কাজী নজরুল ইসলাম কেবল আমাদের বিদ্রোহী কবি নন; তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির চিরন্তন প্রতীক। তাঁর সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের নৈতিক মূল্যবোধ গঠনে এবং সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে সবসময় পথ দেখায়।

‎আবৃত্তি শিল্পী সৈয়দ আশরাফুল হক আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিল্পী ও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় নৃত্য, গান ও আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group