| বঙ্গাব্দ
ad728
ad728

ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ফেনী শাখা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 05-07-2026 ইং
  • 9 বার পঠিত
ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ফেনী শাখা
ছবির ক্যাপশন: ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ফেনী শাখা


শহর প্রতিনিধি:

"ট্রান্সফরমিং টুগেদার" প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা ব্যাংক পিএলসি তার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। আস্থা, উদ্ভাবন এবং গ্রাহকসেবার তিন দশকেরও বেশি পথচলার সাফল্য উদযাপন উপলক্ষে ফেনী শাখার উদ্যোগে শাখা প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল, সংক্ষিপ্ত আলোচনা সভা এবং কেক কাটার আয়োজন করা হয়।

গতকাল রবিবার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনীর বিশিষ্ট ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন, মো. ইকবাল বাহার (মিনার), মোরশেদুর রহমান নান্টু, মো. সেলিম উদ্দিন, মো. আলমগীর কবির, মো. জিলান হোসেন, মো. মহসিন, মো. শহীদ উদ্দিনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ব্যাংক পিএলসি, ফেনী শাখার ব্যবস্থাপক তাওফিক কবির চৌধুরী। এ সময় তিনি বলেন, গ্রাহকদের আস্থা, উন্নত সেবা এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে ঢাকা ব্যাংক দীর্ঘ ৩১ বছরের সফল পথচলায় দেশের অন্যতম আস্থাভাজন আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ভবিষ্যতেও গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা প্রদানে ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে শাখার সকল কর্মকর্তা-কর্মচারী, শহরের বিশিষ্ট ব্যবসায়ী, সুধীজন, গ্রাহক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ব্যাংকের উত্তরোত্তর সাফল্য, গ্রাহকদের কল্যাণ এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ৫ জুলাই প্রতিষ্ঠিত ঢাকা ব্যাংক পিএলসি গ্রাহকসেবায় উৎকর্ষ, উদ্ভাবনী সেবা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে একটি সুপ্রতিষ্ঠিত ও আস্থার প্রতীক হিসেবে সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group