পরশুরাম প্রতিনিধি:
পরশুরাম উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অতনু বড়ুয়া।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেরিনারি সার্জন মোঃ মোস্তাফিজুর রহমান মিশু, উপজেলা প্রকৌশলী মোঃ ওবায়দুল বাশার, উপজেলা মৎস্য অফিসার সৈয়দ মোস্তফা জামান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ ফিরোজ উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মীর তারিন বাশার লিমা।
এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি অফিসার ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় সুনির্দিষ্টভাবে উপজেলার কৃষকদের মাঝে নিম্নোক্ত হারে উপকরণসমূহ বিতরণ করা হচ্ছে আমন চাষী (১,৩০০ জন) জনপ্রতি ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।
নারিকেল চাষী (৬৬০ জন) জনপ্রতি ৫টি করে উন্নত জাতের নারিকেল চারা, ১৫০ কেজি গোবর/সমমূল্যের জৈব সার ও চারা সুরক্ষার জন্য বাঁশের খুঁটি।
ফল ও বৃক্ষ রোপণ (৩৩০ জন) জনপ্রতি ৫টি করে বিভিন্ন প্রকার ফলের চারা, কাঠের চারা, ঔষধি ও লেবুর চারা, ১৫০ কেজি গোবর/সমমূল্যের জৈব সার এবং বাঁশের খুঁটি।
সবজি চাষী (৪১০ জন) জনপ্রতি ৩০০ গ্রাম গ্রীষ্মকালীন সবজি বীজ, ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার।
মরিচ চাষী (৭৫ জন) জনপ্রতি ৭৫ গ্রাম উন্নত জাতের মরিচ বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার এবং প্রয়োজনীয় বালাইনাশক।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |