| বঙ্গাব্দ
ad728
ad728

দৌলতপুর স.প্রা.বি. সহ-সভাপতি হলেন সাংবাদিক রাসেল

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 30-06-2026 ইং
  • 64 বার পঠিত
দৌলতপুর স.প্রা.বি. সহ-সভাপতি হলেন সাংবাদিক রাসেল
ছবির ক্যাপশন: দৌলতপুর স.প্রা.বি. সহ-সভাপতি হলেন সাংবাদিক রাসেল


স্টার লাইন ডেস্ক:

ছাগলনাইয়ার ১০ নং ঘোপাল ইউনিয়ন দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক শেখ রাসেল।

গতকাল মঙ্গলবার দুপুরে স্কুল অফিসে অনুষ্ঠিত সাধারণ সভায় এসএমসি সদস্যদের ভোটে তিনি সহ সভাপতি নির্বাচিত হন। 

সরকারি কর্মকর্তা অবসরপ্রাপ্ত সাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এসএমসি কমিটির নির্বাচিতরা হলেন, সহ সভাপতি শেখ রাসেল, দাতা সদস্য হামিদ উদ্দিন চৌধুরী, মহিলা বিদ্যেৎসাহী সদস্য ফাহিমা আক্তার, শিক্ষক প্রতিনিধি মো: সাইফুল ইসলাম, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি হাসিনা বেগম, অভিবাবক সদস্য নুরুল হুদা, মুসলিমা আক্তার, তাছনিয়া আক্তার, ইমরান হোসেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group