| বঙ্গাব্দ
ad728
ad728

ছাগলনাইয়া পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 22-06-2026 ইং
  • 711 বার পঠিত
ছাগলনাইয়া পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
ছবির ক্যাপশন: ছাগলনাইয়া পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন


ছাগলনাইয়া প্রতিনিধি 

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার সকালে ছাগলনাইয়া পৌরসভার আয়োজনে পৌরসভার ৯টি ওয়ার্ডে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক সৈয়দ ফারহানা পৃথা।

বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক মানুষকে অন্তত একটি করে বৃক্ষরোপণ ও রোপনকৃত বৃক্ষের পরিচর্যা করার জন্য আহ্বান জানান কর্তৃপক্ষ। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, পৌর নির্বাহী কর্মকর্তা মো. তাজেল হোসেন হাওলাদারসহ পৌরসভা সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

আয়োজকরা জানান ৬ মাসে ১০০০ বিভিন্ন জাতের চারা রোপণ করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group