| বঙ্গাব্দ
ad728
ad728

স্ট্যার্ন্ডাড ইসলামী ব্যাংকের এমডি রিয়াদকে ব্যাংকার্স সোসাইটি’র সংবর্ধনা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 22-06-2026 ইং
  • 745 বার পঠিত
স্ট্যার্ন্ডাড ইসলামী ব্যাংকের এমডি   রিয়াদকে ব্যাংকার্স সোসাইটি’র সংবর্ধনা
ছবির ক্যাপশন: স্ট্যার্ন্ডাড ইসলামী ব্যাংকের এমডি রিয়াদকে ব্যাংকার্স সোসাইটি’র সংবর্ধনা


চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির উপদেষ্টা পরিষদের সদস্য রিয়াদ মাহমুদ চৌধুরী স্ট্যার্ন্ডাড ইসলামি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির নেতৃবৃন্দ। 

গতকাল সোমবার সংগঠনের সাধারণ সম্পাদক ও ওয়ান ব্যাংকের সিনিয়র এঙ্িিকউটি ভাইস প্রেসিডেন্ট মোঃ নজরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে সদ্য যোগদানকৃত ব্যবস্থাপনা পরিচালককে শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক আগা আজিজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ মহিউদ্দিন, সোনালী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক মোঃ হোসেন, আল-আরাফাহ ইসলামি ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোজাহারুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ কমার্স ব্যাংকের এসিসট্যন্ট ভাইস প্রেসিডেন্ট তাসনুবা আক্তার চৌধুরী, অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ গোলাম মোস্তফা, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোস্তাক আহমেদ, সিটিজেন ব্যাংকের কর্মকর্তা এস এন ইউসুফ, এবি ব্যাংকের কর্মকর্তা জান্নাতুল কাউনাইন প্রমুখ। 

জানা গেছে, রিয়াদ মাহমুদ চৌধুরী চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘী ইউনিয়নের সোনাপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। অত্যন্ত মেধাবী রিয়াদ এনএইচএম উচ্চ বিদ্যালয় থেকে কম্বাইন্ড মেরিট লিস্টে সপ্তম হয়ে বোর্ড স্ট্যান্ডে করেন এবং ঢাকা সিটি কলেজ থেকেও ১৭তম মেধাতালিকায় বোর্ড স্ট্যান্ড করেন। পরর্বতীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স বিষয়ে অনার্সসহ মাস্টার্স করা রিয়াদ চৌধুরী একই বিশ্ববিদ্যালয় থেকে আইবিএ অনুষদের অধীনে এমবিএ ডিগ্রি অর্জন করেন। গত ১৪ জুন তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেন। স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ইস্টার্ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ডিএমডি এবং এবি ব্যাংক পিএলসি’র কর্মরত ছিলেন। এরআগে রিয়াদ চৌধুরী ২০০০ সালে আইএফআইসি ব্যাংক লিমিটেড এ ম্যানেজম্যান্ট ট্রেইনি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ২৬ বছরেরও বেশী সময়য়ের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ বিভিন্ন গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন। পেশাগত ও ব্যক্তিগত কাজের অংশ হিসেবে তিনি আমেরিকা, কানাডা, ইতালি, জার্মানি, পোল্যান্ড ও ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক। তিনি চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির আজীবন সদস্যসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন এবং সমাজসেবামুলক কাজে অংশগ্রহণ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group