| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে নিষিদ্ধ আ.লীগের ব্যানারে সকালে মিছিল, বিকেলে ৪ জন আটক

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 17-06-2026 ইং
  • 929 বার পঠিত
ফেনীতে নিষিদ্ধ আ.লীগের ব্যানারে সকালে মিছিল,   বিকেলে ৪ জন আটক
ছবির ক্যাপশন: ফেনীতে নিষিদ্ধ আ.লীগের ব্যানারে সকালে মিছিল, বিকেলে ৪ জন আটক


স্টাফ রিপোর্টার

ফেনী শহরের রেলস্টেশন এলাকায় গতকাল বুধবার সকালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করলেও মিছিলে সম্পৃক্ততা না পাওয়ায় একজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন, সদর উপজেলার উত্তর সহদেবপুর এলাকার হারুনুর রশিদ ও জমিলা খাতুনের ছেলে মোহাম্মদ জামিরুল ইসলাম (২০), বালুকিয়া ভূঁইয়া বাড়ির ইদ্রিস ভুঁইয়া ও রাশেদা আক্তারের ছেলে মোহাম্মদ ইফতেখার আহমেদ (১৯), চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দৌলতপুর এলাকার আবু জাফর ও কোহিনুরের ছেলে মোহাম্মদ তাসফিক ইসলাম (১৯) এবং আলোকদিয়া চৌধুরী বাড়ির মোহাম্মদ ইলিয়াস চৌধুরী ও বিলকিস আক্তারের ছেলে ইশতিয়াক মাহমুদ শাওন (২০)।

গতকাল বুধবার বিকেলে যুবদল ও ছাত্রদলের কর্মীরা শহরের সহদেবপুর এলাকার একটি ফার্নিচারের দোকানে গোপন বৈঠকের সময় তাদের হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, বুধবার সকালে ফেনী রেলস্টেশন এলাকায় জেলা আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। পরে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট সন্দেহে কয়েকজনকে আটক করা হয়।

তিনি বলেন, “আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা টাকার বিনিময়ে ওই মিছিলে অংশগ্রহণ করেছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group