| বঙ্গাব্দ
ad728
ad728

জেলা পরিসংখ্যান বিভাগের আয়োজনে ফেনীতে অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 16-06-2026 ইং
  • 695 বার পঠিত
জেলা পরিসংখ্যান বিভাগের আয়োজনে  ফেনীতে অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার
ছবির ক্যাপশন: জেলা পরিসংখ্যান বিভাগের আয়োজনে ফেনীতে অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার



শহর প্রতিনিধি:  

ফেনীতে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট প্রকাশ উপলক্ষ্যে জেলা পরিসংখ্যান বিভাগের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা হক। 

জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সোহানা রহমান লিসার সঞ্চালনায় এতে বক্তব্য দেন ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল ফয়সাল, জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আতিক উল্লাহ, সোনালী ব্যাংকের এজিএম মো. আলী মাহমুদ, কারখানা পরিদর্শন বিভাগের উপ-মহাপরিদর্শক প্রকৌশলী শরীফ আহাম্মেদ আজাদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী প্রমুখ। 

সেমিনারে জানানো হয়, ফেনী জেলায় মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১ লাখ ৮৯৬টি। তন্মধ্যে স্থায়ী ৬৫ হাজার ৭৪২ এবং অস্থায়ী ৪ হাজার ৭০৭টি। ফেনীতে অর্থনৈতিক খানা রয়েছে ৩০ হাজার ৪৪৭টি। 

ফেনীতে এই অর্থনৈতিক ইউনিটগুলোতে বর্তমানে ২ লাখ ৩৯ হাজার ৬২৩ জন জনবল নিয়োজিত রয়েছেন, যার মধ্যে ১ লক্ষ ৯৪ হাজার ৮৫৮ জন স্থায়ী, ৬ হাজার ৩৪৮ জন অস্থায়ী ও ৩৮ হাজার ১৪৭ জন অর্থনৈতিক খানার অন্তর্ভুক্ত। অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তথ্য ও উপাত্ত জাতীয় শিল্পনীতি ২০২২ অনুযায়ী দেখানো হয়েছে। জাতীয় শিল্পনীতি অনুযায়ী ফেনী জেলায় ৪৮ টি বৃহৎ শিল্প, মাঝারি ৩৪৬টি, ক্ষুদ্র ৫ হাজার ৩৬৯ টি, ৬৬ হাজার ৭৯৫ টি মাইক্রো শিল্প ও ২৮ হাজার ৩৩৮ টি কুটির শিল্প রয়েছে।

সেমিনারে অর্থনৈতিক শুমারি ২০২৩ ও ২০২৪-এর বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। এতে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়নের ব্যবসা-প্রতিষ্ঠান, শিল্প-কারখানা, কৃষি, খামার, ই-কমার্স, ফ্রিল্যান্সিং এবং অন্যান্য অর্থনৈতিক কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ের অর্থনৈতিক প্রবণতা এবং উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।

সেমিনারে বক্তারা বলেন, সঠিক ও হালনাগাদ তথ্য দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অর্থনৈতিক শুমারিকে আরও নির্ভুল ও কার্যকর করতে ব্যবসায়ী, উদ্যোক্তা এবং সাধারণ জনগণকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group