দীর্ঘ ৫ বছর পর ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী দুই বছরের জন্য গঠিত নতুন কমিটিতে অ্যাডভোকেট সমীর কর সভাপতি এবং শান্তি রঞ্জন চৌধুরী সাধারণ সম্পাদক ও সুরঞ্জিত নাগ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) বিকেলে ফেনী শহরের ঐতিহ্যবাহী জয়কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী অধিবেশনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।
‘জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একে অপরকে সহযোগিতা করেই দেশকে এগিয়ে নিতে হবে।’ এমন আহ্বান জানিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি)।
ফেনীর দাগনভূঞায় টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেয়েছেন ৯জন শিশু-কিশোর। একইসঙ্গে ১০টি সূরা মুখস্থ ও মাসালা মাসায়েল প্রতিযোগিতায় অংশ নিয়ে ৪১ জন পেয়েছেন শিক্ষা উপকরণ ও ইসলামিক বই।
ফেনীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুর ও ধ্বংসের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ফেনী প্রথিতযশা সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বাদ আসর কেন্দ্রীয় বড় জামে মসজিদে ফেনী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুল্যাহ।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে প্রতিবারের মতো এবারও শান্তিপূর্ণভাবে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৭টায় পৌরসভার আয়োজিত এ বৃহৎ জামাতে জেলার বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
প্রথমে একটা গল্প বলি- পরে মূল আলোচনায় আসি। মানুষটা ফেনীর সোনাগাজীর মঙ্গলকান্দি এলাকায় গ্রামের রাস্তায় ব্যাটারি চালিত একটা টমটম চালান। দিন শেষে যা আয় হয়, তা দিয়েই কোনো রকমে সংসারটা চলে। গেল রমজানের আগেই অনেক কষ্টে, ধার-দেনা করে আদরের মেয়েটার বিয়ে দিয়েছেন। তারপর রমজান আর ঈদ মিলিয়ে মেয়ের শ্বশুরবাড়ির জন্য প্রায় ৩০ হাজার টাকার সওদা পাঠিয়েছেন।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ফেনীর সোনাগাজী উপজেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। উপজেলার বিভিন্ন মাঠ, গৃহস্থের উঠান ও বাণিজ্যিক খামার থেকে প্রতিদিন সকাল থেকেই গরু, ছাগল ও ভেড়া বাজারে আসতে শুরু করে। দুপুর গড়াতেই জমে উঠছে বেচাকেনা, যা সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকছে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আনসার ভিডিপির মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ফেনীর দাগনভূঞায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিশাল আকৃতির একটি ‘তোতাপুরি’ খাসি। রাজকীয় চেহারা, চমৎকার গঠন ও সৌন্দর্যের কারণে খাসিটি দেখতে প্রতিদিনই মালিকের বাড়িতে ভিড় করছেন দূর-দূরান্তের উৎসুক মানুষ।
ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের প্রতিবাদে দাগনভূঞা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আসর দাগনভূঞা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে সর্বস্তরের ওলামায়ে কেরামের আয়োজনে এই বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে দাগনভূঞা উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনা
ফেনীতে হেযবুত তওহীদের উদ্যোগে “বাংলাদেশের সংকট মোকাবেলায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা, ঈদ পুর্নমিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হেযবুত তওহীদ ফেনী জেলা সভাপতি আব্দুল ওয়াহেদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দি
ছাগলনাইয়ার ঐতিহাসিক চাঁদগাজী ভূঁঞা জামে মসজিদের নতুন কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকালে কমপ্লেক্স মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ রফিকুল আলম মজনু।
মিরসরাই উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন এর কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব বাদশা মিয়া সওদাগরের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) এ উপলক্ষে কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।