| বঙ্গাব্দ
ad728
ad728

এমপি মজনুর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সড়ক পরিদর্শন করলেন তার একান্ত সচিব জাফর

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 14-06-2026 ইং
  • 530 বার পঠিত
এমপি মজনুর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে   সড়ক পরিদর্শন করলেন তার একান্ত সচিব জাফর
ছবির ক্যাপশন: এমপি মজনুর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সড়ক পরিদর্শন করলেন তার একান্ত সচিব জাফর


ছাগলনাইয়া প্রতিনিধি 

ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু'র নির্দেশনায় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে ছাগলনাইয়া উপজেলার ৫ং মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর গ্রামের টিলাপাড়া সড়কটিতে সরজমিনে পরিদর্শনে যান ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু'র একান্ত সচিব জাফর হোসেন মজুমদার। গতকাল রোববার দুপুরে এই সড়কটি পরিদর্শন করেন তিনি।

এই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ৫নং মহামায়া ইউনিয়ন বিএনপি'র যুগ্ন-আহ্বায়ক আব্দুল কাইয়ুম ও আব্দুল হালিমসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু'র একান্ত সচিব জাফর হোসেন মজুমদার বলেন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু'র নির্দেশনায় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে আজ আমি সরজমিনে পরিদর্শন করতে এসেছি আমি দেখে নিজেই হতবাক হয়েছি যে এই অঞ্চলের মানুষ গত দেড় থেকে দুই যুগ ধরে উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে আছে। গতবারই ফেব্রুয়ারি নির্বাচনের পর দেশে একটি জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সে সরকারের প্রতিনিধি হিসেবে ফেনী-১ আসনের এমপি রফিকুল আলম মজনুকে নির্বাচিত করেছে এই অঞ্চলের মানুষ। নির্বাচনে সময় এমপি মহোদয় প্রতিশ্রুতি দিয়েছিলেন এই সড়কটির মেরামত করা হবে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে আজ সরে জমিনে এ সড়কটি পরিদর্শন করেছি এবং দ্রুত সময়ের মধ্যে এটির মেরামত করা হবে।

উল্লেখ্য, ৫ং মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর গ্রামের টিলাপাড়া সড়কটি দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে অযত্নে অবহেলা পড়ে থাকায় সড়কেই দুর্ভোগ হাজার হাজার মানুষের।

বিগত সময়ে বারবার জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো সড়কটি সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটির একটি অংশে বহু বছর আগে ইটের সোলিং করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ইট উঠে গিয়ে বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে কাদার সৃষ্টি হয়, ফলে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষ চলাচল করেন। পাশাপাশি ৫ং মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর গ্রামের একাংশের বাসিন্দারাও উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের জন্য এই সড়কের ওপর নির্ভরশীল।

স্থানীয়দের দাবি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলের স্বার্থে দ্রুত সড়কটি সংস্কার করে চলাচল উপযোগী করা হোক। দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান চান তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group