ফুলগাজী প্রতিনিধি
‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ফুলগাজী উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে সেট আপ সাইন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম।
গতকাল শুক্রবার সকালে ফুলগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী ১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।
বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফী উল্ল্যাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান।
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকার উদ্যোগে এবং এডুকেশনাল এমপ্লয়মেন্ট সাপোর্ট স্কিম (ঊঊঝঝ)-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ ধারণা ও উদ্ভাবনী উদ্যোগ উপস্থাপন করে।
প্রদর্শনীতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।
এতে উপজেলার ২১ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |