| বঙ্গাব্দ
ad728
ad728

ফুলগাজীতে ইয়াবাবড়িসহ গ্রেপ্তার-২

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 08-06-2026 ইং
  • 576 বার পঠিত
ফুলগাজীতে ইয়াবাবড়িসহ গ্রেপ্তার-২
ছবির ক্যাপশন: ফুলগাজীতে ইয়াবাবড়িসহ গ্রেপ্তার-২


ফুলগাজী প্রতিনিধি 

ফুলগাজী থানার পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাবড়িসহ মাদক মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে। পুলিশের নিকট গ্রেপ্তারকৃতরা হলেন, দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মোহাম্মদ ইব্রাহিম (৫০) ও তার সহযোগী আমজাদহাট এলাকার উত্তর ধর্মপুর গ্রামের বাসিন্দা ইমরান হোসেন (৩৫)। 

গত রোববার রাতে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফতেহপুর গ্রামের রাস্তামাথা নামকস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে পুলিশ ৪১ পিস ইয়াবাবড়ি উদ্ধার করে।

পুলিশ জানায়, তারা দুজনেই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। গত রোববার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফতেহপুর গ্রামের রাস্তা মাথা নামকস্থানে মাদক বিক্রির সময় পুলিশ ইব্রাহিম ও তার সহযোগী ইমরান হোসেনকেসহ গ্রেপ্তার করে। এসময় তাদের দেহ তল্লাশি করে পুলিশ ৪১পিস ইয়াবাবড়ি উদ্ধার করে। 

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান জানান, আসামীদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। 

তিনি বলেন, এর আগেও ইব্রাহিমের বিরুদ্ধে থানায় প্রায় ২৪টি মাদক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটি বিচারাধীন রয়েছে এবং কয়েকটিতে তিনি সাজাও ভোগ করেছেন। তিনি আরও বলেন, তার সহযোগী ইমরানের বিরুদ্ধেও থানায় দুটি চুরির মামলা রয়েছে। গতকাল সোমবার দুই আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group