| বঙ্গাব্দ
ad728
ad728

দাগনভূঞায় অর্ধগলিত মরদেহ উদ্ধার মৃত্যু নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 06-06-2026 ইং
  • 361 বার পঠিত
দাগনভূঞায় অর্ধগলিত মরদেহ উদ্ধার   মৃত্যু নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
ছবির ক্যাপশন: দাগনভূঞায় অর্ধগলিত মরদেহ উদ্ধার মৃত্যু নিয়ে মিশ্র প্রতিক্রিয়া


দাগনভূঞা প্রতিনিধি 

ফেনী দাগনভূঞা পৌরসভার ২নং ওয়ার্ড উত্তর করিমপুর ইউনুস ডাক্তার বাড়ী থেকে ইরফান আহমেদ রিফাত (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যুবকের মৃত্যু এবং দূর্ঘন্ধ ছড়ানোর বিষয়টি নিয়ে চলছে নানান মিশ্র প্রতিক্রিয়া।  

গতকাল শনিবার বিকেলে রিফাত এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে এলাকায়। তাৎক্ষণিক উৎসুক জনতা, প্রতিবেশী ও স্বজনরা শোকাহত হয়ে পড়েন।

পরিবার ও স্থানীয় সুত্র জানায়, দুপুরের পর থেকে উৎকট গন্ধের সন্ধানে রিফাতের বন্ধকৃত রুমের সন্ধান পাওয়া যায়। তাৎক্ষণিক থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে মরদেহ দেখতে পান। মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহের পুরো শরীর ফুলে কালো হয়ে গেছে। মুখমণ্ডল দেখে চেনার উপায় নেই। 

মৃতের বড় ভাই রিয়াজ জানান, পারিবারিকভাবে ঈদের পর কথা কাটাকাটি হয়। তার বাবার সাথেও তাদের সম্পর্ক ভালো নেই। পরিবারের লোকজন কেউ ঘরে ছিলো না। তিনি সকালে ঘর থেকে বের হন রাতে বাড়িতে ফিরেন। রিফাত নিজ কক্ষে সামনের রুমে থাকতো। কেন কিভাবে তার মৃত্যু হয়েছে তা তিনি জানেন না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত চান তিনি। 

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজীম নোমান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত চলছে বিস্তারিত পরে জানা যাবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group