| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবির

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 06-06-2026 ইং
  • 439 বার পঠিত
ফেনী সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবির
ছবির ক্যাপশন: ফেনী সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবির


নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী সদর উপজেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার শহরের দারুল ইসলাম ভবনে বাছাইকৃত কর্মীদের দিনব্যাপী এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। 

সদর উপজেলা আমীর মাওলানা নাদেরুজ্জামানের পরিচালনায় ও সেক্রেটারী অধ্যাপক শিহাব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা অঞ্চলের টিম সদস্য  ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা আলাউদ্দিন। প্রধান আলোচক ছিলেন ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে সুরার মুফতি আবদুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা উত্তরের সহকারী সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দীন মানিক, নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার। এতে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করেন, ফেনী জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ, অপর নায়েবে আমীর মাওলানা মাহমুদুল হক, ফেনী জেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুর রহিম, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক নিজাম উদ্দিন। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জামায়াতের কর্মীদেরকে নিজেদের মানোন্নয়ন করে বাইয়াত গ্রহণ করার আহ্বান জানান। তিনি বলেন, জামায়াত কর্মীরা ব্যাপকভাবে দাওয়াত প্রদান ও সামাজিক কাজের মাধ্যমে এলাকার জনগণের নিকট জামায়াতি জিন্দেগীর অপরিহার্যতা তুলে ধরতে হবে।

ফেনী জেলা আমীর বলেন, কর্মী শিক্ষা শিবির হচ্ছে, জামায়াতে ইসলামীর কর্মীদের কাগজে কলমে কর্মীদের দ্বীনি শিক্ষা দেয়, কর্মীদের মানোন্নয়ন করে দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরী করে।যাতে তারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group