| বঙ্গাব্দ
ad728
ad728

কসকা বাজার যুব উন্নয়ন সংস্থার উদ্বোধন ও পরিচিতি সভা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 06-06-2026 ইং
  • 457 বার পঠিত
কসকা বাজার যুব উন্নয়ন সংস্থার উদ্বোধন ও পরিচিতি সভা
ছবির ক্যাপশন: কসকা বাজার যুব উন্নয়ন সংস্থার উদ্বোধন ও পরিচিতি সভা


স্টার লাইন ডেস্ক

ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা বাজারে নবগঠিত কসকা বাজার যুব উন্নয়ন সংস্থার শুভ উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

গত শুক্রবার বিকেলে কসকা বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি ও লেমুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে এবং উপদেষ্টা মো. জালাল আহম্মদ-এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী সদর উপজেলা জিয়া পরিষদের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মো. সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য, লেমুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুবদল নেতা কামাল উদ্দিন, সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, কসকা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল কাসেমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তব্যে মো. সেলিম উদ্দিন বলেন, বর্তমানে সমাজের অন্যতম বড় সমস্যা কিশোর গ্যাং। এ ধরনের সামাজিক সংগঠনের মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ করা সম্ভব। তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সংগঠনটির কার্যকর ভূমিকা কামনা করেন

সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, কসকা বাজার যুব উন্নয়ন সংস্থা সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবসমাজকে মাদকাসক্তি, অপরাধ ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে কাজ করবে। তিনি সংগঠনের কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে কসকা জামে মসজিদের ইমাম মাওলানা মো. ওসমান গণী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group