| বঙ্গাব্দ
ad728
ad728

দাগনভূঞায় ডেঙ্গু সচেতনতা র‌্যালী

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 06-06-2026 ইং
  • 809 বার পঠিত
দাগনভূঞায় ডেঙ্গু সচেতনতা র‌্যালী
ছবির ক্যাপশন: দাগনভূঞায় ডেঙ্গু সচেতনতা র‌্যালী


দাগনভূঞা প্রতিনিধি

দাগনভূঞায় ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক র‌্যালী ও বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান গতকাল শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব।

এসময় অন্যান্যের মধ্যে সহকারী অধ্যাপক ডা. গোলাম সদরুদ্দীন শামীম, মেডিক্যাল অফিসার ডা. খন্দকার মোস্তাফিজুর রহমান পুলক, ডেন্টাল সার্জন ডা. শিহাব উদ্দিন মাহমুদ, ডা. ইফরাদ, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলমসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখা হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকেও নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব বলেন, ডেঙ্গু রোগবাহী এডিস মশার বংশবৃদ্ধি রোধ করতে হলে আমাদের চারপাশ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ফুলের টব, ডাবের খোসা বা কোনো পাত্রে যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group