পরশুরাম প্রতিনিধি
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিজানগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আশ্রাফপুর কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এন নুরুল আবছার এর ব্যক্তিগত উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, ১ নং মির্জানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ আহাম্মদ খন্দকার, পরশুরাম উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি জসিম মজুমদার, মির্জানগর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মেহেদী হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল আজিম রিংকু, বিএনপি নেতা মোস্তাফিজ রহমান বাবু, মোঃ ইব্রাহিম, হোনা মিয়া, ইরান, ছাত্রনেতা রায়হান, আবিদ, কিরন, আল আমিন মসজিদের খতিব, মোয়াজ্জিন সহ মুসল্লিগণ।
বিশেষ দোয়া মোনাজাতে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনুর জন্য দোয়া করা হয়।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |