দাগনভূঞা প্রতিনিধি
দাগনভূঞায় "ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট" বিষয়ে স্থানীয়দের সাথে মতবিনিময় সভায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, আপনাদের ক্ষতি হোক এমন কিছু আমি চাইবো না। তবে সরকার চাইলে সবকিছুই করতে পারে তখন আপনারা কে কি করেন আমি দেখব। তবে আপনারা আমার এলাকার মানুষ আমি চেয়েছি আপনাদের বাড়িতে গিয়ে কথা বলবো। আপনাদের কি ক্ষতি হবে সেটা আমি নিজে গিয়ে খবর নিবো বলে ও জানান তিনি।
তবে স্থানীয় লোকজনে পৌরসভায় পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনা স্থাপন বিষয়ে দ্বিমত পোষন করছে তারা বলেন পৌরসভার অভিশাপ আমরা নিবো কেনো। আপনারা পৌরসভার বর্জ ব্যবস্থাপনা পৌরসভায় স্থাপন করুন।
বাংলাদেশের ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনম্যানটাল স্যানিটেশন প্রকল্পের আওতা দাগনভূঞা উপজেলায় "ডধংঃব গধহধমবসবহঃ চষধহঃ” স্থাপন বিষয়ে অদ্য ৩০ মে ২০২৬ খ্রি. আর.এল.বি ব্রিকস ম্যানফ্যাকচারিং কোং এর মাঠে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
উক্ত পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি ও অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |