| বঙ্গাব্দ
ad728
ad728

হানিফ পরিবহনের মালিক কপিল উদ্দিনের মৃত্যুতে স্টার লাইন গ্রুপের শোক

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 02-06-2026 ইং
  • 1656 বার পঠিত
হানিফ পরিবহনের মালিক কপিল উদ্দিনের মৃত্যুতে স্টার লাইন গ্রুপের শোক
ছবির ক্যাপশন: হানিফ পরিবহনের মালিক কপিল উদ্দিনের মৃত্যুতে স্টার লাইন গ্রুপের শোক


স্টার লাইন ডেস্ক: 

হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান, দেশের পরিবহন সেক্টরের দিকপাল আলহাজ্ব কফিল উদ্দিন ইন্তেকাল করেছেন। 

গত রোববার দুপুরে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৬ বছর। ইন্ডিয়া থেকে লাশ আসার পর তার নামাজে জানাযা সময়সূচি নির্ধারণ করা হবে। 

স্বাধীনতার পর দেশ পুর্ণ গঠনে মরহুম কফিল উদ্দিনের অবদান ছিলো অসামান্য। বিশেষ করে পরিবহন সেক্টরে তিনি ব্যপক বিপ্লব ঘটাতে সক্ষম হন।

তার মৃত্যুতে স্টার লাইন গ্রুপ শোকাহত। একশোক বাণীতে স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন বলেন, আজ আমরা আমাদের মাথার ওপর থেকে একজন পরম শ্রদ্ধেয় অভিভাবককে হারালাম। যাঁর শূন্যতা কখনো পূরণ হবার নয়। দেশের পরিবহন সেক্টর অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো। তিনি কেবল একজন সফল ব্যবসায়ীই ছিলেন না, ছিলেন এই সেক্টরের ক্রান্তিকালের এক বলিষ্ঠ কাণ্ডারি এবং হাজারো মানুষের ছায়াদানকারী সত্যিকারের উপকারী বৃক্ষ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group