স্টার লাইন ডেস্ক
দৈনিক কালের কন্ঠ-এর সেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন ফেনীর এম এ আকাশ।
গতকাল শনিবার বিকেলে ইস্ট-ওয়েস্ট মিডিয়া হাউজ-এ কালের কণ্ঠের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সেরা প্রতিনিধির সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাব-এর সভাপতি হাসান হাফিজ এবং পত্রিকাটির নির্বাহী সম্পাদক হায়দার আলী পুরস্কার তুলে দেন ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কালের কণ্ঠের ইনচার্জ রাজিবুল হাসান, ন্যাশনাল ডেস্ক ইনচার্জ নুসরাত জাহান কলি, বিভাগীয় ইনচার্জ (মাল্টিমিডিয়া) এনায়েত হোসেন নিঠুসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, ফেনী থেকে এম এ আকাশের একাধিক অনুসন্ধানী ও আলোচিত প্রতিবেদন জাতীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। যাদের মধ্যে ১৪ কোটি টাকার বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম, ২৪-এর বন্যা নিয়ে অন্তর্বর্তী সরকারের অবহেলা এবং ফেনীর লালপুল এলাকায় ওভারব্রিজ নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রকাশিত প্রতিবেদন উল্লেখযোগ্য। সাংবাদিকতায় পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
বর্তমানে এমন এ আকাশ আরটিভি-এর ফেনী জেলা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |