স্টার লাইন ডেস্ক
দেশব্যাপী ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যায় ধর্ষক, নীপিড়ক ও নির্যাতনকারীদের দ্রুত ও সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ফেনীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রথম আলো বন্ধুসভা।
গতকাল শুক্রবার বিকেলে ফেনী শহরের ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে “সকল শিশু ও নারীর নিরাপত্তা চাই: ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই” শ্লোগানে মানববন্ধনে বন্ধুসভার সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফেনী বন্ধুসভার উপদেষ্টা শেখ নুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক-সুজন ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার, ফেনী বন্ধুসভার উপদেষ্টা জাসাস ফেনী জেলা শাখার সভাপতি কাজী ইকবাল আহমদ, ফেনী কার্ডিয়াক হাসপাতালে চেয়ারম্যান ডা. মুসা হাসনাত, দৈনিক সময়ের রেখা পত্রিকার সম্পাদক লায়ন জাফর উল্লাহ, সোনালী ব্যাংক ফেনী শাখার প্রিন্সিপাল অফিসার পলাশ সূত্রধর, দৈনিক প্রথম আলো'র ফেনী জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম।
ফেনী বন্ধুসভার সাধারণ সম্পাদক দীপঙ্কর রায় চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ফেনী সাহিত্য সভার সাধারণ সম্পাদক আর কে শামীম পাটোয়ারী, বন্ধুসভার প্রশিক্ষণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি, খেলাঘর ফেনী জেলা শাখার সম্পাদক মন্ডলী সদস্য আহমেদ উল হক খোকন, ব্যাংকার মুহিনুল হোসেন জ্যাকসন, ব্লগার কাজি তামান্না, রোকসানা আক্তার, বিবি ফাতেমা প্রমুখ।
সুশাসনের জন্য নাগরিক-সুজন ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, সমাজে নারী ও শিশুদের প্রতি সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ধর্ষণ, যৌন নিপীড়ন ও হত্যা অনেকটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ বিচার সূত্রতার কারণে সমাজে অপরাধ ও অপরাধীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ধর্ষক, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।
ফেনী কার্ডিয়াক হাসপাতালে চেয়ারম্যান ডা. মুসা হাসনাত বলেন, শিশু ও নারী নির্যাতন, নীপিড়ন ও ধর্ষণের ঘটনায় আমরা সবাই মানসিকভাবে অত্যন্ত বিদ্ধস্ত, বিপর্যস্ত।রাজধানীর মিরপুরে শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ডের পরপর আরো বেশ কিছু ঘটনা আমাদেরকে তীব্র আঘাত করছে, ভীত করে তুলছে। রাষ্ট্রীয় আইনের ফাঁকফোকর ও বিচারের ধীরগতিতে এই ধরণের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি যেনো নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
ফেনী বন্ধুসভার উপদেষ্টা শেখ নুর উদ্দিন চৌধুরী বলেন, আইনের ফাঁক-ফোকর দিয়ে অপরাধীরা যেন কোনভাবেই বের হয়ে না যেতে পারে সেজন্য রাষ্ট্রকে কঠোর ভূমিকা পালন করতে হবে। অপরাধীদের বিচার যত দ্রুত নিশ্চিত হবে তত অপরাধের মাত্রা কমবে। বন্ধুসভা নারী ও শিশু নির্যাতনে জড়িত অপরাধীদের সুষ্ঠ বিচর দাবি করছে।
দৈনিক প্রথম আলো'র ফেনী জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম বলেন, ধর্ষক, নীপিড়ক ও নির্যাতনকারীদের দ্রুত ও সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি সকল শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ও শক্তি ব্যবহার করতে হবে। এমন দাবি জানানো আমাদের অবশ্য কর্তব্য হয়ে উঠেছে। প্রথম আলো ও বন্ধুসভা সব সময় এমন ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে।
মানববন্ধনে বন্ধুসভার সিনিয়র সদস্য ব্যবসায়ী কামরুল জামান মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় নাথ টিটু , সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন ভূঁঞা, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কিশোর চক্রবর্তী, মুক্তিযোদ্ধা ও গবেষণা সম্পাদক মো. আবুল হাসান শাহিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক স্বাক্ষর চক্রবর্তী, সংগঠক মানস দাস, স্বেচ্ছাসেবক নিশাদ আদনান, আবদুর রহিম, নয়ন, অর্নবসহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |