সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজীতে শত বছরের চলাচলের রাস্তা দখল করে ভবন নির্মান চেষ্টার কারনে ২ শত হিন্দু পরিবার অবরুদ্ধ হতে চলেছে।
উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরখোন্দকার কালিগাছ সংলগ্ন ইন্দ্র ঠাকুর বাড়ীর রাস্তায় এই ঘটনা ঘটে।
স্থানীয় হিন্দু পরিবার গুলো এই ঘটনায় সহায়তা চেয়ে "বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন" (বিডিইআরএম) বরাবর লিখিত অভিযোগ দিলে গতকাল সোমবার সংগঠনের ফেনী জেলা সভাপতি বলরাম দেবনাথ, সাধারণ সম্পাদক রাজিব দাস বাবলুর নেতৃত্বে প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে প্রতিনিধি দল সাংবাদিকদের বলেন, আমরা সরেজমিন অনুসন্ধান করে অভিযোগের সত্যতা পেয়েছি, ইতোমধ্যে রাস্তা কেটে ভবনের সর্ট কলাম তুলেছে। আমরা স্থানীয় ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেছি, ইতোমধ্যে অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। সুষ্ঠ সমাধান না হলে আমরা অধিকার বঞ্চিত এসব পরিবার গুলোর পাশে থেকে আইনগত সহায়তা সহ প্রয়োজনীয় সকল সহযোগিতা করবো।
চলাচলের রাস্তায় ভবন নির্মানকারী চরখোন্দকার গ্রামের রফিকুল ইসলাম বাদল এসময় বিডিইআরএম প্রতিনিধি দলের সামনে এসে কথা বলেন, তিনি বলেন এটা আমার খরিদকৃত সম্পত্তি, কিছু কুচুক্রি মহল পরিকল্পিত ভাবে আমার বিরুদ্ধে ষডযন্ত্র করছে, পরিমাপে যদি রাস্তার জায়গা পড়ে আমি তা ছেড়ে দেবো।
পরিদর্শকালে ফেনী জেলা পূঁজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক জ্ঞান শর্মা, সোনাগাজী উপজেলা পূঁজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক পলাশ চন্দ্র দাশ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু জীবন কৃষ্ণ দে, হিন্দু মহাজোটের সহ-সভাপতি ডাঃ বিমল কর্মকার, আমিরাবাদ ইউনিয়ন পূঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ শংকর শর্মাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে বিডিইআরএম'র প্রতিনিধি দল কে সহযোগিতা করেন সোনাগাজী মডেল থানার একটি পুলিশ টিম, এসময় স্থানীয় গনমাধ্যম কর্মি, সামাজিক ব্যক্তিবর্গ সহ উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |